News71.com
 Bangladesh
 22 Dec 20, 10:34 PM
 181           
 0
 22 Dec 20, 10:34 PM

কামরাঙ্গীরচরে ছাদের রেলিং ভেঙে নারীর মৃত্যু।।

কামরাঙ্গীরচরে ছাদের রেলিং ভেঙে নারীর মৃত্যু।।

নিউজ ডেস্কঃ রাজধানীর কামরাঙ্গীরচরে লেপ-তোষক রোদে দেওয়ার সময় রেলিং ভেঙে রাফেজা বেগম রাশেদা (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি চার সন্তানের জননী। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। রাশেদা বর্তমানে স্বামী সেন্টু মিয়া ও সন্তানদের নিয়ে কামরাঙ্গীরচর রনি মার্কেটের পাশে একটি ছয়তলা ভবনে ভাড়া থাকতেন।তিনি মাদারীপুরের বাসিন্দা। রাশেদার বড়বন শাহনাজ বেগম জানান, সকালে ছাদে লেপ-তোষক রোদে দেওয়ার সময় রেলিং ভেঙে রাশেদা পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন