News71.com
 Bangladesh
 22 Dec 20, 08:05 PM
 126           
 0
 22 Dec 20, 08:05 PM

পাথরঘাটা থেকে হরিণের মাথা-চামড়া উদ্ধার।।

পাথরঘাটা থেকে হরিণের মাথা-চামড়া উদ্ধার।।

নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটা থেকে তিনটি হরিণের চামড়া ও একটি মাথা উদ্ধার করেছে পাথরঘাটা কোস্টগার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টটগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম। সোমবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জিনতলা খালের গোড়া থেকে পরিত্যক্ত অবস্থায় মাথা ও চামড়া উদ্ধার করা হয়। দক্ষিণ স্টেশন পাথরঘাটা কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিনতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে জিনতলা খালের গোড়া থেকে তিনটি হরিণের চামড়া ও একটি মাথা উদ্ধার করা হয়। চামড়া ও মাথা বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন