News71.com
 Bangladesh
 22 Dec 20, 08:03 PM
 156           
 0
 22 Dec 20, 08:03 PM

জিবুতির রাষ্ট্রপতির কাছে জাবেদ পাটোয়ারীর পরিচয়পত্র পেশ।।

জিবুতির রাষ্ট্রপতির কাছে জাবেদ পাটোয়ারীর পরিচয়পত্র পেশ।।

নিউজ ডেস্কঃ সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জিবুতির অনাবাসিক রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জিবুতির রাষ্ট্রপতি ইসমায়েল ওমর গুয়েলেহের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। পরিচয়পত্র পেশ উপলক্ষে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে মোটর শোভাযাত্রা সহকারে জিবুতির রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রদূতকে একটি চৌকস দল স্ট্যাটিক গার্ড অব অনার দেয়। জিবুতির রাষ্ট্রপতি ইসমায়েল ওমর গুয়েলেহ রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং পরিচয়পত্র গ্রহণ করেন। পরিচয়পত্র পেশ শেষে উভয়ে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে রাষ্ট্রদূত পরিচয়পত্র গ্রহণের জন্য রাষ্ট্রপতি গুয়েলেহের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও জিবুতি জোট নিরপেক্ষ আন্দোলন ও ওআইসির সদস্য হিসেবে একই মূল্যবোধে বিশ্বাসী। রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে জিবুতির সমর্থনের প্রশংসা করেন এবং তাদের সমর্থন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন