News71.com
 Bangladesh
 22 Dec 20, 08:02 PM
 150           
 0
 22 Dec 20, 08:02 PM

ভাণ্ডারিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন।।

ভাণ্ডারিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন।।

নিউজ ডেস্কঃ পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ছোট ভাই শাকিলের হাতে বড় ভাই আশিকুর রহমান (৩০) খুন হয়েছেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোরে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আশিকুর উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালা গ্রামের মতিউর রহমান আকনের ছেলে। তিনি পেশায় একজন গ্রাম্য হোমিপ্যাথি চিকিৎসক ছিলেন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২১ ডিসেম্বর) সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই শাকিলের সঙ্গে বড় ভাই আশিকুরের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শাকিলকে একটি চড় মারেন আশিকুর। এতে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আঘাত করে বড় ভাইকে গুরুতর আহত করেন ছোট ভাই। এ অবস্থায় আশিকুরকে উদ্ধার করে পার্শ্ববর্তী মঠবাড়ীয়া উপজেলার তুষখালীতে গ্রাম্য এক চিকিৎকের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন