News71.com
 Bangladesh
 22 Dec 20, 08:01 PM
 153           
 0
 22 Dec 20, 08:01 PM

কোতয়ালী থানার ওসিসহ ৫ জনের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি।।

কোতয়ালী থানার ওসিসহ ৫ জনের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি।।

নিউজ ডেস্কঃ চাঁদাবাজির অভিযোগে রাজধানীর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত করতে মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান এই আদেশ দেন। একই আদালতে গত ১৭ নভেম্বর মামলাটি দায়ের করেন ব্যবসায়ী মো. আব্দুর রহিম। কোতয়ালী থানার ওসি মিজানুর রহমান ছাড়াও এসআই আনিসুল ইসলাম, এএসআই খায়রুল ইসলাম ও শহিদুল ইসলাম এবং সোর্স দেলোয়ার হোসেনসহ মামলায় অজ্ঞাতনামা আরও ৩ জনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬৬/১৬৭/১৭০/৩৮৫/৩৮৯/৩৪ ধারায় চাঁদাবাজিসহ কয়েকটি অভিযোগ আনা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে ৩ ডিসেম্বর মামলাটি আদেশের জন্য রেখেছিলেন। পরে একদফা পিছিয়ে আদেশের তারিখ ২২ ডিসেম্বর ধার্য করা হয়। মামলার আর্জিতে বলা হয়, বাদী আব্দুর রহিম গত ১২ অক্টোবর সন্ধ্যায় কাজ শেষে চরকালিগঞ্জ জেলা পরিষদ মার্কেট থেকে বাসায় ফিরছিলেন। রাত ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া ব্রিজের উপর এলে অজ্ঞাতনামা তিনজন লোক তার গতিরোধ করেন। তারা নিজেদের ঢাকা জেলার ডিবি পুলিশ পরিচয় দেয়। রহিমের নামে ডিবিতে মামলার গ্রেফতারি পরোয়ানা আছে বলে জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন