News71.com
 Bangladesh
 21 Dec 20, 11:41 PM
 174           
 0
 21 Dec 20, 11:41 PM

শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরেদেহ উদ্ধার।।

শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরেদেহ উদ্ধার।।

নিউজ ডেস্কঃ নরসিংদীর পলাশে শীতলক্ষা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে শীতলক্ষ্যা নদীর ঘোড়াশাল সার কারখানার জেডি এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, দুপুরে তারা সার কারখানার জেডি এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে ঘোড়াশাল ফাঁড়ির পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের গায়ে ফুটবল খেলার জার্সি ও পরনে ট্রাউজার ছিল। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হুমায়ুন কবির বলেন, ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন