News71.com
 Bangladesh
 21 Dec 20, 11:40 PM
 192           
 0
 21 Dec 20, 11:40 PM

মাগুরা জেলা বিএনপির ৩ ইউনিটের কমিটি ঘোষণা।।

মাগুরা জেলা বিএনপির ৩ ইউনিটের কমিটি ঘোষণা।।

নিউজ ডেস্কঃ বিএনপির মাগুরা জেলার অন্তর্গত দু’টি উপজেলাসহ তিনটি ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন। মৈমুর আলী মৃধা আহ্বায়ক ও মো. মনিরুজ্জামান চকলেটকে সদস্য সচিব করে ৩৭ সদস্যের শালিখা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আনিসুর রহমান মিল্টন আহ্বায়ক ও মো. আকতারুজ্জামানকে সদস্য সচিব করে ৩৯ সদস্যের মহম্মদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে, মো. আলী রেজা আহ্বায়ক ও মো. রুহুল আমিনকে সদস্য সচিব করে ৩৭ সদস্যের মাগুরা সদর উপজেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন