
নিউজ ডেস্কঃ যশোর সদর উপজেলার আরবপুর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ভিষে নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।যশোর কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিষে উশৃঙ্খল ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। বিকেলে আরবপুর এলাকায় প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে মামলা আছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে। এছাড়া হত্যার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।