News71.com
 Bangladesh
 21 Dec 20, 11:39 PM
 212           
 0
 21 Dec 20, 11:39 PM

পল্টনে ফেনসিডিলসহ গ্রেফতার ২।।

পল্টনে ফেনসিডিলসহ গ্রেফতার ২।।

নিউজ ডেস্কঃ রাজধানীর পল্টন এলাকা থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।তারা হলেন- মো. শাওন মিয়া (২১) ও বাপ্পি আহম্মেদ (২৮)।সোমবার (২১ ডিসেম্বর) উত্তরা বিভাগের অতিরিক্ত উপ- কমিশনার (এডিসি) মো. কায়সার রিজভী কোরায়েশী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (২০ ডিসেম্বর) নয়াপল্টন এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। তারা যশোর সীমান্ত এলাকা থেকে এসব ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। এ চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন