News71.com
 Bangladesh
 21 Dec 20, 11:37 PM
 224           
 0
 21 Dec 20, 11:37 PM

ঐতিহ্যবাহী পানাম নগর সংস্কারের উদ্যোগ॥  

ঐতিহ্যবাহী পানাম নগর সংস্কারের উদ্যোগ॥   

নিউজ ডেস্কঃ সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, পূর্ণাঙ্গ সংস্কার ও সংরক্ষণের মাধ্যমে পানাম নগরের আদি রূপ ফিরিয়ে আনা হবে। পানাম নগরের সংস্কার ও সংরক্ষণের উদ্দেশ্যে 'গবেষণামূলক পাইলটিং' কাজের অংশ হিসাবে ১৩ নং ভবনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিশেষজ্ঞ প্রত্নতত্ত্ববিদদের দ্বারা সংরক্ষণ কাজ শুরু করা হল। পাইলটিং কাজটি সফল হলে এবং দেশ-বিদেশের খ্যাতনামা প্রত্নতত্ত্ববিদরা এটিকে আদর্শ হিসাবে বিবেচনা করলে পর্যায়ক্রমে পানাম নগরের অন্যান্য ভবনসমূহও সংস্কার-সংরক্ষণের আওতায় নিয়ে আসা হবে। প্রতিমন্ত্রী সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তর আয়োজিত 'পানাম নগরের ১৩ নং ভবনের গবেষণামূলক পাইলটিং কাজ' উদ্বোধনকালে এসব কথা বলেন। উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে প্রায় ৫ মিটার প্রশস্ত ও ৬০০ মিটার দীর্ঘ একটি সড়কের দু'পাশে সুরম্য স্থাপনা নিয়ে পানাম নগর গড়ে ওঠেছিল। পানাম নগরীর রাস্তার দু'পাশে মুখোমুখি দ্বিতল ও ত্রিতল বিশিষ্ট মোট ৫২টি ইমারত রয়েছে। এটি একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে পানাম সড়কের উত্তর পাশে ৩১টি আর দক্ষিণ পাশে ২১টি বাড়ি রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন