News71.com
 Bangladesh
 21 Dec 20, 11:37 PM
 243           
 0
 21 Dec 20, 11:37 PM

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সংসদ সচিবালয় ফোরামের মানববন্ধন॥

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সংসদ সচিবালয় ফোরামের মানববন্ধন॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ফোরামের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে "প্রতিবাদী মানববন্ধন" অনুষ্ঠিত হয়েছে। সোমবার সংসদ সচিবালয়ের সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী জাতীয় পতাকা হাতে নিয়ে দক্ষিণ প্লাজার পাশে জড়ো হন। এরপর র‍্যালী করে মানিক মিয়া এভিনিউতে গিয়ে তারা মানববন্ধন করেন।


সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খান মানবন্ধনে বলেন, “দেশ যখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুজিববর্ষ পালন করছে, তখন উৎকট কিছু বিষয় জনমনে বিভ্রান্তি তৈরি করছে। স্বাধীনতার ৫০ বছর পরে বঙ্গবন্ধুকে অবমানা করা হচ্ছে। বঙ্গবন্ধুকে অবমাননা মানে রাষ্ট্রকে অবমাননা। একটি কুচক্রী মহল জনগণকে বিভ্রান্ত করে ফায়দা হাসিল করতে চায়। যার যা কিছু আছে তা নিয়ে কুচক্রীদের রুখে দাঁড়াতে হবে।” ফোরামের সভাপতি উপসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার বলেন, “জাতির পিতার অবমাননা সংবিধানের অবমাননার শামিল। সাংবিধানিক প্রতিষ্ঠান আইনসভার কর্মচারী হিসেবে সংবিধান সংরক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব। সঙ্গত কারণে নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে জাতির পিতার অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।


সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ফোরামের সহসভাপতি তারিক মাহমুদ মানববন্ধনে বলেন, “যারা ইসলামের নামে বঙ্গবন্ধুর আদর্শের চেতনায় আঘাত করতে চায়, তাদের ধিক্কার জানাই। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যই শুধু ভাঙেনি, তারা মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত করেছে। হুঁশিয়ার করে দিতে চাই, নবীর ইসলামের নামে ভাস্কর্য অবমাননা করবেন না। আমরা হযরত মুহাম্মদ (সাঃ)-এর ইসলামের অনুসারী। তোমরা তোমাদের ইসলাম নিয়ে মাদ্রাসায় থাক। আমরাও মুসলমান। বাড়িতে কোরআন পড়ি। ইসলাম চর্চা করি। তোমাদের মূর্খতা দিয়ে জাতিকে বিভ্রান্ত করার অপপ্রয়াস রুখে দেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন