
নিউজ ডেস্কঃ হকার ও মেয়র আইভী সমর্থকদের সংঘর্ষে যুবলীগ নেতা নিয়াজুল ইসলাম খানকে হত্যা চেষ্টার অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত মামলাটি আমলে নিয়ে সদর মডেল থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ২০১৮ সালের ১৬ জানুয়ারি ওই সংঘর্ষের ঘটনায় মেয়র আইভী ও বিএনপিপন্থীদের হামলায় গুরুতর আহত হয়েছিলেন নিয়াজুল। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়া।
মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন অভিযুক্ত ব্যক্তিরা হলেন মেয়র আইভীর ঘনিষ্টজন হিসেবে পরিচিত ঠিকাদার আবু সুফিয়ান, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবদল নেতা মাকসুদুল আলম খোরশেদ, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, হান্নান সরকার, মেয়র আইভীর ছোট ভাই আলী রেজা উজ্জল, মেয়র আইভীর ভাগিনা মিনাজুল কাদির মিমন, অব্যাহতিপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, ঠিকাদার কামরুল হুদা বাবু, বিএনপি নেতা সরকার আলম, হাজী নেওয়াজ, সৈকত মেম্বার, মোতালেব, ফারুক, লিপু, আমিনুল ইসলাম ও মাসুম।