News71.com
 Bangladesh
 21 Dec 20, 01:16 PM
 253           
 0
 21 Dec 20, 01:16 PM

ড্রেনে পড়ে কবি বাসিতের মৃত্যু॥ সিসিকের ৫ জনকে শোকজ

ড্রেনে পড়ে কবি বাসিতের মৃত্যু॥ সিসিকের ৫ জনকে শোকজ

নিউজ ডেস্কঃ ড্রেনে পড়ে কবি, ছড়াকার ও সাবেক শিক্ষক নেতা আবদুল বাসিত মোহাম্মদের মৃত্যুর ঘটনায় প্রকৌশলী ও ঠিকাদারসহ পাঁচজনকে কারণ দর্শানো নোটিশ প্রদান করেছে সিলেট সিটি কর্পোরেশন সিসিক। শোকজপ্রাপ্তরা হলেন– সিসিকের সংশ্লিষ্ট কাজের নির্বাহী প্রকৌশলী শামসুল হক, সহকারী প্রকৌশলী রজিউদ্দিন, উপসহকারী প্রকৌশলী দেবপ্রদ দাস, একজন কার্যসহকারী ও ঠিকাদার অরবিন্দ পাল। এই পাঁচজনকে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। রোববার এ কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে বলে সিসিক সূত্র জানিয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আবদুল বাসিত মোহাম্মদের মৃত্যুর ঘটনায় সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটির অপর দুই সদস্য ছিলেন সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর ও পরিচ্ছন্ন শাখার কর্মকর্তা হানিফুর রহমান। গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানার হুরায়রা ম্যানশনের সামনে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক নির্মাণাধীন খোলা ড্রেনে পড়ে কবি আবদুল বাসিত মোহাম্মদের পেটের মধ্যে রড ঢুকে যায়। সংকটাপন্ন অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর সকালে তিনি মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন