News71.com
 Bangladesh
 21 Dec 20, 12:03 PM
 283           
 0
 21 Dec 20, 12:03 PM

চলছে শৈত্যপ্রবাহ ॥দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

চলছে শৈত্যপ্রবাহ ॥দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

নিউজ ডেস্ক: পৌষের শুরুতেই জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। দেশজুড়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে গত দুই দিনের তুলনায় আজকের তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সোমবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে সকাল থেকে সূর্যের দেখা মিললেও ঘন কুয়াশা ও হিমালয়ের হিম বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে মৃদু শৈত্য প্রবাহ। ফলে দিনের বেলা যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে সড়কে চলতে দেখা গেছে। তাছাড়া শীতের প্রভাবে সাধারণ মানুষ হয়ে পড়েছে কর্মহীন। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন