News71.com
 Bangladesh
 21 Dec 20, 11:56 AM
 261           
 0
 21 Dec 20, 11:56 AM

সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ হবে না, ষড়যন্ত্রিদের বিচার করা হবে॥ জেনারেল আজিজ  

সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ হবে না, ষড়যন্ত্রিদের বিচার করা হবে॥ জেনারেল আজিজ   

নিউজ ডেস্কঃ সেনাবাহিনীর ঐক্য ভাঙতে দেশ ও বিদেশে একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে জানিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে সেনাবাহিনীর ঐক্য অনেক বেশি ঐক্যবদ্ধ ও সুদৃঢ়। দেশের সুশৃঙ্খল এই বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। গতকাল সকালে বাংলাদেশ সেনাবাহিনীতে নবগঠিত মিলিটারি ডেন্টাল কোরের পতাকা উত্তোলন অনুষ্ঠানে সেনাপ্রধান এ কথা বলেন। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, দেশ ও বিদেশের মাটিতে সুশৃঙ্খল সেনাবাহিনী অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে চলেছে। আর এই দেশপ্রেমিক সেনাবাহিনীর সুনাম ধ্বংস করতে যারা ষড়যন্ত্র করছে, তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে বলে জানান তিনি।

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ আরও বলেন, ‘কুচক্রী মহলের বোঝা উচিত সময়ের সাথে বাংলাদেশের সেনাবাহিনী অতীতের চেয়ে অনেক বেশি পরিপক্ব, প্রশিক্ষিত এবং পেশাদার। যাদের মধ্যে প্রপাগান্ডা ও রিউমার ছড়িয়েও বিন্দুমাত্র বিভ্রান্তি সৃষ্টি করা সম্ভব হয়নি। আমি সবাইকে সব ধরনের প্রপাগান্ডা, রিউমার ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ প্রদান করছি।’ উল্লেখ্য ২০১৭ সালে সরকার ঘোষিত ফোর্সেস গোল ২০৩০-এর অংশ হিসেবে ২৩টি মিলিটারি ডেন্টাল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে স্বতন্ত্র ডেন্টাল কোরের যাত্রা শুরু হয়। গতকাল ঢাকা সেনানিবাসে এর পতাকা উত্তোলন অনুষ্ঠান হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন