News71.com
 Bangladesh
 21 Dec 20, 11:54 AM
 247           
 0
 21 Dec 20, 11:54 AM

পুলিশ সুপারদেরকে ‘রোল মডেল’ হওয়ার তাগিদ দিলেন আইজিপি॥

পুলিশ সুপারদেরকে ‘রোল মডেল’ হওয়ার তাগিদ দিলেন আইজিপি॥

নিউজ ডেস্ক: 'জেলার পুলিশ সুপারদের (এসপি) কে অনুকরণীয় 'রোল মডেল' হতে হবে। বাংলাদেশ পুলিশের মর্যাদা ও সম্মান বাড়াতে হবে। 'চেঞ্জ মেকার' হিসেবে দেশের জন্য জনগণের জন্য কাজ করতে হবে।' ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গতকাল রবিবার সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষ শাপলায় ১৩টি জেলায় নবনিযুক্ত পুলিশ সুপারদের উদ্দেশ্যে এ কথা বলেন।


পুলিশ প্রধান বলেন, 'ব্রুটালিটি' বা নির্যাতনকে চিরতরে কবর দিতে হবে। জনগণের সাথে মিশতে হবে, তাদের সমস্যা শুনতে হবে। মানুষকে ভালবাসতে হবে, তাদের সাথে সদাচরণ করতে হবে। মানুষকে ভালোবাসলে তাদেরও ভালোবাসা পাওয়া যায়, করোনা আমাদেরকে তা দেখিয়ে দিয়েছে। ড. আহমেদ আরো বলেন, আমরা দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত পুলিশ দেখতে চাই। পুলিশে দুর্নীতিবাজ ও মাদকের সাথে সংশ্লিষ্টদের স্থান নেই। পুলিশ সুপার পদায়নকৃত ১৩টি জেলার মধ্যে কুড়িগ্রাম, রাঙ্গামাটি, মাগুরা, গাজীপুর, শেরপুর, ঠাকুরগাঁও, পাবনা, বরগুনা, রাজবাড়ী, মৌলভীবাজার, কুমিল্লা, গোপালগঞ্জ ও বরিশাল রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন