News71.com
 Bangladesh
 21 Dec 20, 11:39 AM
 216           
 0
 21 Dec 20, 11:39 AM

মধ্যরাতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে দুই ইউএনও'র কম্বল বিতরণ॥

মধ্যরাতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে দুই ইউএনও'র কম্বল বিতরণ॥

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে পাওয়া কম্বল বিতরণ চলছে ব্রাহ্মণবাড়িয়ায়। রবিবার (২০ ডিসেম্বর) রাতে সদর ও আখাউড়ার ইউএনও কম্বল নিয়ে অসহায় ও দরিদ্র মানুষের কাছে ছুটে যান। সদর উপজেলায় চিনাইর লাখুনিয়া দিঘী আশ্রয়ণ প্রকল্পে, কাঞ্চনপুর আশ্রয়নের পুনর্বাসিত পরিবারের মাঝে এবং ভাসমান বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় সদর ইউএনও পংকজ বড়ুয়া, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ বি এম মশিউজ্জামান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান রাত ১১ টা নাগাদ ১০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন। এছাড়া আখাউড়ার শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশান, এতিমখানাসহ বিভিন্নস্থানে থেকে কম্বল বিতরণ করেছেন ইউএনও নূর-এ আলম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন