News71.com
 Bangladesh
 21 Dec 20, 11:19 AM
 237           
 0
 21 Dec 20, 11:19 AM

নিজেকে মানুষের সেবায় নিবেদিত করাই রাজনীতির মূলমন্ত্র।। আ জ ম নাছির উদ্দীন

নিজেকে মানুষের সেবায় নিবেদিত করাই রাজনীতির মূলমন্ত্র।। আ জ ম নাছির উদ্দীন

নিউজ ডেস্কঃ ‘জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে নিজের উদ্দেশ্য সাধন করার নাম রাজনীতি নয়। রাজনীতি একটি ব্রত। রাজনীতিকে ব্যবহার করে যারা নিজের আখের গুছিয়েছেন ইতিহাস তাদেরকে আস্তাকুঁড়েই নিক্ষিপ্ত করেছে। তাই প্রতিটি নেতাকর্মীকে মানুষের সেবায় নিবেদিত হতে হবে। নিজেকে মানুষের সেবায় নিবেদিত করাই রাজনীতির মূলমন্ত্র।’ রোববার (২০ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম শিশু একাডেমির মুক্তমঞ্চে শহীদ মাহফুজ স্মৃতি সংসদ আয়োজিত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, রাজনীতিকে যারা মানবসেবার ব্রত করেছিলেন তারা আজ ইতিহাসে সমুজ্জ্বল। আর এর প্রকৃষ্ট উদাহরণ বাঙালির হাজার বছরের সাধনার ফল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর চর্চা করলে শেখা যাবে রাজনীতিবিদের মূল মটো কী হওয়া উচিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন