News71.com
 Bangladesh
 19 Dec 20, 09:36 PM
 397           
 0
 19 Dec 20, 09:36 PM

ঢাকার সব ভাস্কর্যের নিরাপত্তা দেয়ার নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার॥

ঢাকার সব ভাস্কর্যের নিরাপত্তা দেয়ার নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার॥

নিউজ ডেস্কঃ ঢাকা শহরের সব ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। শনিবার সকাল সাড়ে ১০টায় ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ কথা বলেন শফিকুল ইসলাম। ঢাকায় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। ডিএমপি কমিশনার বলেন ঢাকা মহানগরীতে যতগুলো ভাস্কর্য আছে সেগুলো যাতে কেউ বিনষ্ট করতে না পারে, সে দিকে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রয়োজনে সাদা পোশাকে নিরাপত্তা ও সিসিটিভির ব্যবস্থা করার ওপর জোর প্রদান করেন কমিশনার। করোনার দ্বিতীয় ঢেউয়েও সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন এ সময় যতটা সম্ভব জনসমাগম এড়িয়ে সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে। ডিএমপি কমিশনার বলেন আমাদের সামনে বড় দুইটি উৎসব বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট। এ উৎসব উপলক্ষে সবাইকে সতর্কতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন