News71.com
 Bangladesh
 19 Dec 20, 09:34 PM
 261           
 0
 19 Dec 20, 09:34 PM

দাওরায়ে হাদিস পরীক্ষার ফল প্রকাশ॥পাসের হার ৭২.৬৫

দাওরায়ে হাদিস পরীক্ষার ফল প্রকাশ॥পাসের হার ৭২.৬৫

নিউজ ডেস্কঃ দেশের কওমি শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন ৭২ দশমিক ৬৫ শতাংশ। তাদের মধ্যে ছাত্র ৮২ দশমিক ১০ শতাংশ আর ছাত্রী ৫৭ দশমিক ২১ শতাংশ। শনিবার ফলাফল ঘোষণা করেন আল-হাইআতুল উলয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান। এর আগে এদিন আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির সভায় ১৪৪১ হিজরি/২০২০ খ্রিস্টাব্দের চূড়ান্ত পরীক্ষার ফল অনুমোদন দেওয়া হয়। জাতীয় সংসদের ২০১৮ সনের ৪৮ নম্বর আইনে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর ইসলামিক স্টাডিজ এবং আরবি এর সমমান দেওয়া হয়। এবার মোট পরীক্ষার্থী ছিলেন ২২ হাজার ৩৪২ জন। উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ২৩২ জন। এর মধ্যে ছাত্র ১১ হাজার ৩৮০ জন এবং ছাত্রী চার হাজার ৮৫২ জন। পাসের হার ছাত্র ৮২.১০ আর ছাত্রী ৫৭.২১ শতাংশ। মুমতায স্টার মার্ক পেয়েছেন ৯৩৩ জন ছাত্র এবং ৫৬ জন ছাত্রী। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছেন তিন হাজার ৫০০ জন ছাত্র আর ৭৭১ জন ছাত্রী। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছেন চার হাজার ৮৯১ জন ছাত্র, দুই হাজার ২৮১ জন ছাত্রী এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছেন দুই হাজার ৫৬ জন ছাত্র আর এক হাজার ৭৪৪ জন ছাত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন