News71.com
 Bangladesh
 19 Dec 20, 09:33 PM
 168           
 0
 19 Dec 20, 09:33 PM

বড়দিন-থার্টি ফার্স্ট নাইটে সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে।। ডিএমপি কমিশনার

বড়দিন-থার্টি ফার্স্ট নাইটে সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে।। ডিএমপি কমিশনার

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, আমাদের সামনে বড় দু’টি উৎসব রয়েছে। একটি বড়দিন ও আরেকটি থার্টি ফার্স্ট নাইট। এ দু’টি উৎসব উপলক্ষে সবাইকে সর্তকর্তার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। কেউ যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে বিশেষ নজরদারি রাখতে হবে। শনিবার (১৯ ডিসেম্বর) রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। ভাস্কর্য বিষয়ে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, ঢাকা মহানগরীতে যতগুলো ভাস্কর্য আছে, সেগুলো যাতে কেউ বিনষ্ট করতে না পারে, সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রয়োজনে সাদা পোশাকে নিরাপত্তা ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, বিশ্বজুড়ে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এ সময় যতটা সম্ভব জনসমাগম এড়িয়ে সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে। এবছরের নভেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের জন্য রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে পুলিশ সদস্যদের পুরস্কার দেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন