News71.com
 Bangladesh
 19 Dec 20, 07:15 PM
 188           
 0
 19 Dec 20, 07:15 PM

মঠবাড়িয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম করলেন স্বামী।।

মঠবাড়িয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম করলেন স্বামী।।

নিউজ ডেস্কঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় আফারজানা (১৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করছেন তার নেশাগ্রস্ত স্বামী বায়েজিদ হোসেন (২৪)। শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার উত্তর মিঠাখালী গ্রামে এ ঘটনা ঘটে। বায়েজিদ হোসেন ওই গ্রামের জাকারিয়া বাদলের ছেলে বায়েজিদ হোসেন (২৪)। আহত গৃহবধূ ফারজানা উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের রুহুল আমীন আকনের মেয়ে। স্বজনরা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।ওই গৃহবধূর বাবা রুহুল আমীন বলেন, এক বছর আগে প্রতিবেশী বায়জিদের সঙ্গে পারিবারিকভাবে ফারজানার বিয়ে হয়। বিয়ের পর থেকে বায়জিদ নেশা করে ঘরে ফিরে ফারজানার সঙ্গে খারাপ আচরণসহ মারধর করতেন। সম্প্রতি ফারজানা স্বামীর বাড়িতে যাবেনা বলে জানিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বায়জিদ আমার বাড়িতে এসে ফারজানাকে কুপিয়ে জখম করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন