News71.com
 Bangladesh
 19 Dec 20, 07:14 PM
 192           
 0
 19 Dec 20, 07:14 PM

দল থেকে বহিষ্কার কয়া যুবলীগের সভাপতি আনিচ।।

দল থেকে বহিষ্কার কয়া যুবলীগের সভাপতি আনিচ।।

নিউজ ডেস্কঃ বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙায় জড়িত থাকার অপরাধে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিচুর রহমান আনিচ। শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা যুবলীগদের দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিচকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এ বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির হাসান রিন্টু বলেন, যুবলীগ কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেনা। ব্যাপারটি ক্ষতিয়ে দেখতে ইতোমধ্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন