News71.com
 Bangladesh
 19 Dec 20, 07:06 PM
 173           
 0
 19 Dec 20, 07:06 PM

দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে ॥ ড. কামাল

দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে ॥ ড. কামাল

নিউজ ডেস্কঃ গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন তার দল গণফোরামে কোনও সমস্যা নেই। তবে দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। ঘুষ, দুর্নীতি, বিদেশে অর্থপাচারসহ নানা ঘটনার মধ্যদিয়ে দেশ আজ এই ক্রান্তিকাল অতিক্রম করছে। বর্তমানে দেশে অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান। ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে আমরা জনগণকে নিয়ে মাঠে কাজ করবো। গণফোরামে ভাঙন নিয়ে ড. কামাল বলেন দলে এখন কোনও সমস্যা নেই। এমন কিছুই হয়নি। আগে যদি কিছুটা থেকেও থাকে- সেটি এখন আর নেই। আগামী ৯ জানুয়ারি তার দলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। আজ শনিবার দুপুরে রাজধানীর বেইলি রোডের বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ড. কামাল হোসেন। সভায় দলের সিনিয়র নেতাদের অনুপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন আমাদের অধ্যাপক আবু সায়ীদ সাহেব, এডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক ড, রেজা কিবরিয়া আইসোলেশনে রয়েছেন। এই কারণে তারা আজকের সভায় উপস্থিত হতে পারেননি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণফোরামের নেতা মোস্তফা মহসীন মন্টু, জগলুল হায়দার, মোকাব্বির খান, শফিকুল্লাহ, মহসীন রশিদ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন