News71.com
 Bangladesh
 19 Dec 20, 07:06 PM
 187           
 0
 19 Dec 20, 07:06 PM

বৃদ্ধার দায়িত্ব নিলেন ইউএনও॥

বৃদ্ধার দায়িত্ব নিলেন ইউএনও॥

নিউজ ডেস্কঃ নাটোরের সিংড়া বাসস্ট্যান্ডে পাওয়া নাম পরিচয়হীন এক বৃদ্ধার দায়িত্ব নিয়েছেন সিংড়ার নতুন ইউএনও এম.এম. সামিরুল ইসলাম। গতকাল শুক্রবার রাতে বাসস্ট্যান্ডে বৃদ্ধাকে দেখতে পান উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুবায়ের আহমেদ জয় ও যুগ্ম সম্পাদক বনি আহমেদ। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন সিংড়া মডেল প্রেস ক্লাব সভাপতি রাজু আহমেদ ও সাংবাদিক রবিন খান। পরে বিষয়টি ভাইরাল হলে ইউএনও ওই বৃদ্ধার দায়িত্ব গ্রহণ করেন। রাতেই তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে দুটি কম্বল দেন এবং খাবার ব্যবস্থা করেন। বর্তমানে বৃদ্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন। এম এম সামিরুল ইসলাম বলেন সন্ধান না পেলে বৃদ্ধাকে সেফ হোমে পাঠানোর ব্যবস্থা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন