News71.com
 Bangladesh
 18 Dec 20, 10:36 AM
 223           
 0
 18 Dec 20, 10:36 AM

কুড়িগ্রাম সীমান্তে অস্ত্র ও মাদক উদ্ধার।।

কুড়িগ্রাম সীমান্তে অস্ত্র ও মাদক উদ্ধার।।

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্ত এলাকা থেকে ফজলে রহমান নামে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৪৩৪ পিস ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে মাদক ব্যবসায়ী ফজলে রহমানের বিরুদ্ধে অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা দিয়ে উদ্ধার করা অস্ত্র ও মাদক নাগেশ্বরী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।  পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বুধবার (১৬ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে অনন্তপুর বিজিবি সদস্যদের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী সীমান্তে অবস্থান নেয়। এসময় নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের সীন্তবর্তী পশ্চিম রামখানা মিস্ত্রিটারী এলাকায় চোরাকারবারী ও মাদক ব্যবসায়ী আব্দুল শেখের ছেলে ফজলে রহমানের (৫২) বাড়িতে অভিযান চালায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন