News71.com
 Bangladesh
 18 Dec 20, 10:35 AM
 221           
 0
 18 Dec 20, 10:35 AM

পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল ড্রেজিংয়ে চুক্তিপত্র সই।।

পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল ড্রেজিংয়ে চুক্তিপত্র সই।।

নিউজ ডেস্কঃ পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল ড্রেজিংয়ের জন্য চুক্তিপত্র সই হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর উপস্থিতিতে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলে জরুরি মেইনটেনেন্স ড্রেজিং প্রকল্পের চুক্তিপত্র সই হয়। চুক্তিপত্র সই করেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর হুমায়ুন কল্লোল এবং বেলজিয়ামভিত্তিক ড্রেজিং কোম্পানি জান ডে নুল এর প্রকল্প পরিচালক জান মোয়েন্স। রাবনাবাদ চ্যানেলে (ইনার ও আউটার চ্যানেল) ৬.৩ মিটার গভীরতা বজায় রাখার লক্ষ্যে জরুরি মেইনটেনেন্স ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষ এবং বেলজিয়ামভিত্তিক ড্রেজিং কোম্পানি জান ডে নুল এর মধ্যে চুক্তিপত্র সই হয়। চুক্তিপত্র অনুযায়ী, রাবনাবাদ চ্যানেলের (ইনার ও আউটার চ্যানেলে) প্রায় ৭৫ কিলোমিটার দৈর্ঘ্য ও ১০০-১২৫ মিটার প্রস্থ বিশিষ্ট চ্যানেলে আনুমানিক ৯.৭৫ মিলিয়ন ঘনমিটার পলি অপসারণ করা হবে। ১৮ মাস সময়ের মধ্যে ড্রেজিং কাজ শেষ করতে প্রায় ৪৩৭.৩০ কোটি টাকা ব্যয় হবে। প্রকল্পটির ব্যয় পায়রা বন্দরের নিজস্ব তহবিল হতে সংকুলান করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন