News71.com
 Bangladesh
 17 Dec 20, 05:42 PM
 220           
 0
 17 Dec 20, 05:42 PM

দ্রুতযান এক্সপ্রেস লাইনচ্যুত।।৫ ঘণ্টা বিলম্বে দু’টি আন্তঃনগর ট্রেন

দ্রুতযান এক্সপ্রেস লাইনচ্যুত।।৫ ঘণ্টা বিলম্বে দু’টি আন্তঃনগর ট্রেন

নিউজ ডেস্কঃ ঢাকা-পঞ্চগড় রুটে ঢাকা থেকে ছেড়ে আসা ৭৫৭ দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় পাঁচঘণ্টা পর ঢাকার সঙ্গে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে দু’টি আন্তঃনগর ট্রেন নির্ধারিত সময় থেকে পাঁচঘণ্টা বিলম্বে চলাচল করছে। তবে চারটি আন্তঃনগর ট্রেনকে বিকল্প লাইন ব্রডগেজে ঈশ্বরদী জংশন স্টেশন দিয়ে চালানো হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে ঢাকা-রাজশাহী-পঞ্চগড় রুটের নাটোরের ঈশ্বরদীর বাইপাস স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে পাকশি বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক বিভাগ বিকল্প ব্যবস্থায় ট্রেন চলাচল স্বাভাবিক করে। পাঁচঘণ্টা বিলম্বে চলাচলকারী ট্রেন দু’টি হলো- ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ৭৫১ নম্বর লালমনি এক্সপ্রেস ও রংপুর থেকে ছেড়ে আসা ঢাকামুখী ৭৭২ নম্বর রংপুর এক্সপ্রেস।
এছাড়া পঞ্চগড় এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, একতা এক্সপ্রেস এবং নীলসাগর এক্সপ্রেসকে বিকল্প লাইনে নির্ধারিত সময় থেকে কিছুটা বিলম্বে চলাচল করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন