News71.com
 Bangladesh
 17 Dec 20, 05:42 PM
 209           
 0
 17 Dec 20, 05:42 PM

হিলিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার।।

হিলিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার।।

নিউজ ডেস্কঃ হিলিতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। বুধবার (১৬ ডিসেম্বর) রাত ১১ টায় হিলি হাসপাতাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, বুধবার রাত ১১ টার দিকে হিলি সিপি মোড়ে অজ্ঞাত বৃদ্ধ ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে হিলি হাসপাতালে নিয়ে আসে। কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরে খবর পেয়ে পুলিশ মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখন পর্যন্ত মরদেহটির কোন পরিচয় পাওয়া যায়নি।তিনি আরও জানান, মৃত ব্যক্তির কাঁধে একটি ব্যাগ ছিল, তাতে ধারণা করা যাচ্ছে তিনি একজন ভিক্ষুক। ভিক্ষা করে তিনি জীবিকা নির্বাহ করতেন। মৃত ব্যক্তির পরিচয় পেলে তার পরিবারের নিকট মরদেহটি তুলে দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন