News71.com
 Bangladesh
 17 Dec 20, 05:40 PM
 202           
 0
 17 Dec 20, 05:40 PM

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে বিজয় দিবস উদযাপন।।

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে বিজয় দিবস উদযাপন।।

নিউজ ডেস্কঃ ১৯৭১ সালে বিদেশের মাটিতে প্রথম কূটনৈতিক মিশন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে অতি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ৫০তম মহান বিজয় দিবস বুধবার (১৬ ডিসেম্বর) উদযাপন করা হয়েছে।এদিন সকালে উপ-হাইকমিশনার তৌফিক হাসান দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর ‘বঙ্গবন্ধু কর্ণার’-এ স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় এক মিনিট নিরবতা পালন শেষে বাংলাদেশ উপ-হাইকমিশনের ‘বাংলাদেশ গ্যালারি’-তে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপ-হাইকমিশন মসজিদের ইমাম।দু’দিনব্যাপী (১৬ ও ১৭ ডিসেম্বর) বিজয় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপ-হাইকমিশনার তৌফিক হাসান বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম মিশন কলকাতা, এর ফলে বাংলাদেশের ৫০তম বিজয় দিবসে এ মিশনে বিজয় উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকারের প্রথম কার্যালয়ও এ মিশনটি। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকার শপথ নেওয়ার পর ১৮ এপ্রিল কলকাতা মিশনে প্রথম পতাকা উত্তোলন করা হয়। তিনি বলেন, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গবাসীর কাছে আমাদের ঋণের শেষ নেই। ৭২ লাখ শরণার্থী পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিল। এ অঞ্চলের জনগণ তাদের খাবার ভাগ করে আমাদের দিয়েছেন। তাই বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে দেশের জনগণ এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পশ্চিমবঙ্গবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন