
নিউজ ডেস্কঃ প্রবাসীদের কল্যাণে আরও ৫০০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, আগে ৪০০ কোটি টাকা তহবিল ছিল। আমরা তাতে আরও ৫০০ কোটি টাকা দিয়ে দিচ্ছি । প্রধানমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিরা আমাদের দেশের নাগরিক। করোনার কারণে তাদের আয় কমে গেছে, অনেকে চাকরি হারাচ্ছেন। অনেকে দেশেও ফিরে আসছেন। প্রবাসীরা দেশে ফিরতে চাইলে ফিরে আসবে। কিন্তু তাদের যাতে বাড়ি-ঘর বিক্রি করতে না হয়, তারা যাতে দেশে ফিরে কিছু করে খেতে পারে আমরা তার ব্যবস্থা করবো ।