News71.com
 Bangladesh
 22 Oct 26, 07:37 PM
 26           
 0
 22 Oct 26, 07:37 PM

১৮ বছর বয়সের আগেই বাল্যবিয়ের শিকার বাংলাদেশের অর্ধেক মেয়ে॥ইউনিসেফ  

১৮ বছর বয়সের আগেই বাল্যবিয়ের শিকার বাংলাদেশের অর্ধেক মেয়ে॥ইউনিসেফ   

নিউজ ডেস্কঃ বাংলাদেশে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর বয়সে পৌঁছানোর আগেই। আর ১৫ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে হয়েছে এই বয়সী নারীদের ১৩ দশমিক ৪ শতাংশ। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে ইউনিসেফ জানায়, বাল্যবিবাহের ফলে মেয়েদের শিক্ষাজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকি বাড়ে। একই সঙ্গে ভবিষ্যতে নিজেদের বিকাশ ও সম্ভাবনা কাজে লাগানোর সুযোগও সংকুচিত হয়ে পড়ে।

বাংলাদেশে তিন দিনের সফর শেষে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে তিনটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। তার প্রস্তাবের মধ্যে রয়েছে বাল্যবিবাহ বন্ধ করে মেয়েদের শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের সরকারি অঙ্গীকার বাস্তবায়ন এবং রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর শিশুদের মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন