News71.com
 Bangladesh
 11 May 20, 10:31 PM
 216           
 0
 11 May 20, 10:31 PM

করোনা উপসর্গ নিয়ে ঢাবি মেডিকেল কর্মকর্তার মৃত্যু॥

করোনা উপসর্গ নিয়ে ঢাবি মেডিকেল কর্মকর্তার মৃত্যু॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসাপাতালে তিনি মারা যান। বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. আব্দুল মোতালেব গণমাধ্যমকে বিষয়টি জানান। মারা যাওয়া ওই কর্মকর্তার নাম জ্যোতির্ময় পাল। তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান ফার্মাসিউটিক্যাল কর্মকর্তা।

মাস্টার দা সূর্যসেন হলের ওই কর্মকর্তা জানান, জ্যোতির্ময় পাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির পাশাপাশি রাজধানীর রায়েরবাগে একটি ওষুধের দোকানও পরিচালনা করতেন। এক সপ্তাহ আগে জ্বর-সর্দিতে আক্রান্ত হন তিনি। ওষুধ সম্পর্কে ধারণা থাকায় নিজে নিজে সেবন করে মোটামুটি সেরেও ওঠেন। কিন্তু গত রবিবার শরীর দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট দেখা দেয় তার। ওই অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তির চেষ্টা করা হলেও ভর্তি না নিয়ে জ্যোতির্ময় পালের নমুনা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে ওইদিন রাতেই শ্বাসকষ্ট বাড়লে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু সেখানে আইসিইউ সাপোর্ট না পাওয়ায় আজ সোমবার সকালে তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন