News71.com
 Bangladesh
 10 May 20, 07:26 PM
 217           
 0
 10 May 20, 07:26 PM

দেশের কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ বইছে॥

দেশের কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ বইছে॥

নিউজ ডেস্কঃ দেশে খুলনা, যশোর, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, সীতাকুণ্ড ও রাঙামাটি অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। রোববার (১০ মে) ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এছাড়াও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।ঢাকায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ১০ মিলিমিটার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন