News71.com
 Bangladesh
 09 May 20, 10:51 PM
 300           
 0
 09 May 20, 10:51 PM

করোনায় প্রাণ হারালেন আরো এক পুলিশ সদস্য।।

করোনায় প্রাণ হারালেন আরো এক পুলিশ সদস্য।।

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে মারা গেলেন আরো এক পুলিশ সদস্য। তার নাম মো. জালালউদ্দিন খোকা। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পূর্ব বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ৯ মে, শনিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খোকা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৭ বছর। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।

ডিএমপিনিউজ’এর খবরে বলা হয়, জালালউদ্দিন খোকাসহ এ পর্যন্ত ডিএমপির ছয়জন পুলিশ সদস্য করোনায় মারা গেলেন। করোনা উপসর্গ নিয়ে জালালউদ্দিন গত ২০ এপ্রিল ২০২০ তারিখে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। করোনা পরীক্ষায় ২৬ এপ্রিল পজিটিভ এলে তিনি হাসপাতালে আইসোলেশনে থেকে চিকিৎসাধীন ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন