News71.com
 Bangladesh
 09 May 20, 06:14 PM
 284           
 0
 09 May 20, 06:14 PM

দ্বিতীয় দফায় নোয়াখালীর ভাসানচরে আশ্রয় পেল আরও ২৭৭ রোহিঙ্গা॥

দ্বিতীয় দফায় নোয়াখালীর ভাসানচরে আশ্রয় পেল আরও ২৭৭ রোহিঙ্গা॥

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ভাসতে থাকা ২৭৭ রোহিঙ্গাদের আরো একটি দলকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। এ দলটিতে নারী-পুরুষ ও শিশুসহ মোট ২৭৭ জন সদস্য রয়েছে। এর আগে গত ৩ মে প্রথম দফায় ২৯ জন রোহিঙ্গাকে ভাষানচরে পাঠনো হয় । শুক্রবার( ৮ মে) দুপুরে দিকে ওই রোহিঙ্গার দলটিকে নৌবাহিনী সদস্যরা ভাসানচরে নিয়ে যান। তার আগে কক্সবাজারের বঙ্গোপসাগরে বোটে ভাসমান অবস্থা থেকে তাঁদের উদ্ধার করা হয়। নোয়াখালীর জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের ২৭৭ সদস্যের আরো একটি দলকে আনা হয়েছে। সাগরে বোটে ভাসতে দেখে রোহিঙ্গাদের দলটিকে নৌবাহিনীর উদ্ধার করে। এরপর তাঁদের শুক্রবার দুপুরে ভাসানচর নিয়ে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের নিরাপত্তায় নৌবাহিনী ও ৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি জানান, উদ্ধার করা দলটিতে ৯২ জন পুরুষ, ১৫৭ জন নারী ও ২৮ জন শিশু রয়েছে। ভাষানচরে। রোহিঙ্গা ক্যাম্পেসবমিলিয়ে রোহিঙ্গা রয়েছে ৩০৬ জন । দলটির সদস্যদের আশ্রায়ন প্রকল্পের একটি ক্লাষ্টার হাউজে র আলাদা আলাদা রাখা হয়েছে। তাদের খাবারে ব্যবস্থা সরকারিভাবে করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন