News71.com
 Bangladesh
 09 May 20, 05:49 PM
 220           
 0
 09 May 20, 05:49 PM

স্বাস্থ্যঝুঁকি মাথায় নিয়ে গার্মেন্টস-মার্কেট খুলে দেয়ার প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধন॥

স্বাস্থ্যঝুঁকি মাথায় নিয়ে গার্মেন্টস-মার্কেট খুলে দেয়ার প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধন॥

নিউজ ডেস্কঃ সারা দেশে গার্মেন্টস, দোকানপাট ও উপাসনালয় খুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মাকর্সবাদী)। মানববন্ধন থেকে অবিলম্বে আত্মঘাতী এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়।আজ শনিবার (০৯ মে) দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে ২০ মিনিট মানবন্ধন করেন নেতৃবৃন্দ।মানববন্ধন থেকে নেতৃবৃন্দ বলেন, করোনার ভাইরাস সংক্রামিত ব্যাধি হলেও সরকার বিষয়টিকে গুরুত্বের সাথে মোকাবেলা করছে না। যে কারণে লকডাউনের নামে সরকারি ছুটি ঘোষণা হলেও তা কার্যকর করা যায়নি। ইতিমধ্যে গার্মেন্টস ও উপাসনালয় খুলে দেয়া হয়েছে। এছাড়া সারাদেশে দোকান-পাট খুলে দেয়ার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। দেশের মানুষের জীবন রক্ষার স্বার্থে আত্মঘাতী এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান নেতৃবৃন্দ।


ওয়ার্কাস পার্টি নেতৃবৃন্দ একইসাথে দরিদ্র কর্মহীন মানুষদের জন্য সেনা তত্ত্বাবধানে ত্রাণ সহায়তা চালু, খাদ্যসহায়তা প্রাপ্তদের তালিকা ওয়ার্ড ভিত্তিক অনলাইনে প্রকাশ, কৃষকের কাছে থেকে সরাসরি ধান ক্রয়, লে অফ, শ্রমিক ছাটাই বন্ধ, শ্রমিকদের বকেয়া বেতন ঈদের আগে পরিশোধ, করোনাসহ সকল রোগের চিকিৎসা নিশ্চিত, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা কোনোভাবেই যেন বন্ধ করা না হয়- তার দাবি জানান।মানববন্ধনে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ , জেলা সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, জেলা সদস্য সখিনা বেগম দিপ্তী, আলাউদ্দিন, হাবিবুর রহমান মোহন, যুবনেতা শেখ আলাউদ্দিন, মাসুদুর রহমান, শ্রমিকনেতা হাফিজুর রহমান প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন