News71.com
 Bangladesh
 09 May 20, 10:26 AM
 294           
 0
 09 May 20, 10:26 AM

রাজশাহীর মুন্ডুমালা পৌরসভায় ওএমএস তালিকায় ব্যাপক অনিয়ম।॥ রয়েছে মৃত ব্যক্তিদের নাম

রাজশাহীর মুন্ডুমালা পৌরসভায় ওএমএস তালিকায় ব্যাপক অনিয়ম।॥ রয়েছে মৃত ব্যক্তিদের নাম

নিউজ ডেস্কঃ আমজাদ হোসেন মারা গেছেন ১১ মাস আগে, কিন্তু তাঁর নামে বরাদ্দ কার্ডে দুই দফা চাল কেনা হয়েছে। আবার একই ব্যক্তির নামে একাধিক কার্ড দেওয়া হয়েছে। রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভায় করোনা প্রাদুর্ভাবের সময় ওএমএস কার্ডের তালিকা নিয়ে এমন অভিযোগ উঠেছে। পৌরসভা কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মুন্ডুমালা পৌরসভার সাদিপুর গ্রামের মানুরুদ্দীনের ছেলে আমজাদ হোসেন প্রায় ১১ মাস আগে মারা গেছেন। কিন্তু খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় তাঁর নাম রয়েছে। তাঁর কার্ড নম্বর ৪৯৮। গত এপ্রিল ও মে মাসে স্থানীয় পরিবেশক (ডিলার) দেবানন্দ বর্মনের কাছ থেকে ওই কার্ডে ১০ টাকা কেজি দরের চাল কেনা হয়েছে। এই তালিকায় তাঁর দুই ছেলের নামও রয়েছে। পৌরসভার এক নম্বর প্যানেল মেয়র ও স্থানীয় কাউন্সিলর আমির হোসেন আমিন বলেন, ‘আমজাদ মারা গেছেন প্রায় ১১ মাস আগে। তাঁর নামে কীভাবে কার্ড হয়েছে, সেই কার্ড দিয়ে কারা চাল তুলছে, তা জানেন না। তিনি বলেন, এই কার্ড তৈরিতে সমন্বয়হীনতা রয়েছে। এ জন্যই এমনটি হয়েছে।

এ ছাড়া তালিকায় একই ব্যক্তির নাম একাধিকবার এসেছে, এমন অন্তত তিনটি ঘটনা পাওয়া গেছে। পৌরসভার হাসনাপাড়া এলাকার কসিম উদ্দিনের ছেলে আরিফুল ইসলামের নামে তিনটি কার্ড করা হয়েছে। তাঁর কার্ড নম্বরগুলো যথাক্রমে ১৫০, ৪১৮ ও ৪৮২। একই এলাকার শাহজালের ছেলে জহিরুল ইসলামের নামে দুটি করে কার্ড করা হয়েছে। জহিরুল ইসলামের নামে করা কার্ডের নম্বর ৪৬৯ ও ৪১৬। মুন্ডুমালা এলাকার আফসারের ছেলে আমিনুল ইসলামের নামে দুটি কার্ড। তাঁর কার্ডের নম্বর হচ্ছে ১৬৮ ও ২১৮। এই সাতটি কার্ডে এপ্রিল ও মে মাসে ২১০ কেজি চাল কেনা হয়েছে। তবে তাঁদের নামে একাধিক কার্ড করার বিষয়টি তাঁরা জানেন না বলে দাবি করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন