News71.com
 Bangladesh
 09 May 20, 09:48 AM
 403           
 0
 09 May 20, 09:48 AM

করোনা আক্রান্ত পুলিশ সদস্যের সুচিকিৎসা নিশ্চিত করতে আইজিপি’র নির্দেশে বিশেষ টিম॥

করোনা আক্রান্ত পুলিশ সদস্যের সুচিকিৎসা নিশ্চিত করতে আইজিপি’র নির্দেশে বিশেষ টিম॥

নিউজ ডেস্কঃ চলমান করোনাযুদ্ধে মানুষের সুরক্ষা নিশ্চিত করতে জীবনবাজি রেখে লড়ে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। এ যুদ্ধে এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয় পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন আরও প্রায় দেড় হাজার সদস্য।করোনা আক্রান্ত পুলিশের সদস্যদের সঙ্গে সশরীরে সাক্ষাৎ করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে ‘বিশেষ টিম’ গঠন করেছে পুলিশের বিভিন্ন ইউনিট। এ টিমগুলো আক্রান্তদের সরেজমিন পরিদর্শন করে খোঁজখবর নেবেন এবং সে অনুযায়ী সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।শুক্রবার (৮ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ক‌মিশনা‌রের প্রত্যক্ষ তত্ত্বাবধা‌নে একটি বিশেষ টিম রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং করোনা চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বর্ধিতাংশ ডিএমপির ট্রাফিক ব্যারাক পরিদর্শন করেন।

এ সময় টিমের সদস্যরা বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের চিকিৎসাধীন পুলিশ সদস্য‌দের সশরীরে পরিদর্শন করেছেন। করোনা আক্রান্ত পুলিশ সদস্যরা তাদেরকে সামনে পেয়ে উজ্জীবিত হন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা জানান। সেসব সমস্যার কথা শুনে তাৎক্ষণিকভাবে সমাধানে উদ্যোগ নেন বিশেষ টিমের সদস্যরা।পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মিডিয়া সেল জানান, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের নি‌র্দে‌শে আক্রান্ত পু‌লিশ সদস্য‌দের সু‌চি‌কিৎসা ও কল্যা‌ণে প্র‌য়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে। চা‌হিদার সঙ্গে তাল মি‌লি‌য়ে বাড়া‌নো হ‌চ্ছে চি‌কিৎসা ও সেবার আ‌য়োজনও। এরই ধারাবা‌হিকতায় নিরাপদ দূরত্ব বজায় রেখে করোনা আক্রান্ত প্রত্যেক সদস্যকে সশরীরে পরিদর্শনের জন্য ‘বিশেষ টিম’ গঠন করছে পু‌লি‌শের বি‌ভিন্ন ইউ‌নিট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন