News71.com
 Bangladesh
 08 May 20, 10:35 PM
 344           
 0
 08 May 20, 10:35 PM

করোনায় সাংবাদিক আসলামের মৃত্যুতে তথ্যমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ॥

করোনায় সাংবাদিক আসলামের মৃত্যুতে তথ্যমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ॥

নিউজ ডেস্কঃ দৈনিক ভোরের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসলাম রহমানের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, করোনা মহামারীর এসময় জীবনের ঝুঁকি নিয়ে কর্মরত সাংবাদিকদের আরো একজনকে আমরা হারালাম, যা অত্যন্ত বেদনাদায়ক। ড. হাছান প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও আসলামের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন