News71.com
 Bangladesh
 08 May 20, 12:13 PM
 309           
 0
 08 May 20, 12:13 PM

শরীয়তপুরে ভিজিএফের ৩৫ বস্তা চালসহ আওয়ামী লীগ নেতা ও ইউপি সচিব আটক॥

শরীয়তপুরে ভিজিএফের ৩৫ বস্তা চালসহ আওয়ামী লীগ নেতা ও ইউপি সচিব আটক॥

নিউজ ডেস্কঃ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আর্শিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুদ্দোহা রতন ও সচিব জাহাঙ্গির আলমকে ভিজিএফের ৩৫ বস্তা চালসহ আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন পরিষদ ভবন থেকে তাদের আটক করা হয়। জেলেদের জন্য বরাদ্দকৃত ওই চাল কম দেয়ার অভিযোগে তাকে আটক করার তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির আল নাসিফ। সামছিদ্দোহা রতন সখিপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, শরীয়তপুরের ইলিশ শিকারের সাথে যুক্ত জেলেদের খাদ্যসহায়তা হিসেবে ভিজিএফের চাল দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তালিকাভুক্ত প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে চাল বছরে চার দফা দেয়া হয়। বৃহস্পতিবার এপ্রিল মাসের চাল ভেদরগঞ্জের আর্শিনগর ইউনিয়নে ৫৮৪ জন জেলের মধ্যে বিতরণ করা হচ্ছিল। সকালে বিতরণ করার অনিয়মে খবর পেয়ে ইউনিয়ন পরিষদে যান ইউএনও তানভির আল নাসিফ। তখন তিনি ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের সতর্ক করেন।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, জেলেদের চাল কম দেয়ার অভিযোগে চেয়ারম্যান ও সচিবকে আটক করা হয়েছে। প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির আল নাসিফ বলেন, জেলেদের চাল কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আমাদের উপস্থিতিতে তার প্রমাণ মিলেছে। এ কারণে চেয়ারম্যান ও সচিবকে আটক করা হয়েছে। ওই দুজনসহ সংশ্লিষ্ট আরো কেউ থাকলে তাদের আসামি করে মামলা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন