News71.com
 Bangladesh
 08 May 20, 11:03 AM
 441           
 0
 08 May 20, 11:03 AM

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা ফজলুর রহমান॥

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা ফজলুর রহমান॥

নিউজ ডেস্কঃ যমুনা ব্যাংক লিমিটেডের নতুন চেয়ারম্যান হয়েছেন ফজলুর রহমান। গত ২৯ এপ্রিল ব্যাংকের ৩৬৬ তম বোর্ড সভায় সর্ব সম্মতিক্রমে ফজলুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হন। যমুনা ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৩০ এপ্রিল ফজলুর রহমান যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এর আগে ২০০৬ সালের ৮ মে থেকে ২০০৭ সালের ২৮ এপ্রিল পর্যন্ত যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। ফজলুর রহমান বাংলাদেশের একজন প্রখ্যাত ও সুপরিচিত উদ্যোক্তা এবং বাণিজ্যিকভাবে সফল ব্যক্তিত্ব। তিনি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম শীর্ষ স্থানীয় গ্রুপ অব কোম্পানি সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।


সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা ফজলুর রহমান গত এই পাঁচ দশকে কোম্পানীর ব্যবসা প্রসারিত করে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়, দেশীয় খাদ্য শিল্পকে নিয়ে গেছেন গতানুগতিক ব্যবসা গন্ডির বাইরে। এছাড়াও প্যাকেজিং, শক্তি, ইস্পাত, জাহাজ নির্মাণের ব্যবসা এবং শিল্প প্রকল্প (সিটি ইকোনমিক জোন) কোম্পানীর ব্যাবসা প্রসার ঘটান। ফজলুর রহমানের ব্যবসায়িক দক্ষতা এবং পরিশ্রমের ফলে দেশের বৃহত্তম এফএমসিজি ব্র্যান্ড "তীর" তৈরি হয়েছে। তীর কেবল দেশীয় পুরষ্কারই পায়নি, আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। তিনি পুরাতন ঢাকার জনগণের জন্য দেশের অন্যতম আধুনিক হাসপাতাল আজগর আলী হাসপাতাল নির্মাণ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন