News71.com
 Bangladesh
 07 May 20, 10:31 PM
 303           
 0
 07 May 20, 10:31 PM

এমপিওভুক্তিতে কোন প্রকার দুর্নীতি সহ্য করা হবে না॥ দুদক চেয়ারম্যান  

এমপিওভুক্তিতে কোন প্রকার দুর্নীতি সহ্য করা হবে না॥ দুদক চেয়ারম্যান   

নিউজ ডেস্কঃ ‘নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি করার ক্ষেত্রে কোন ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। কোনো অবস্থাতেই যোগ্য শিক্ষক-কর্মচারীর কাছ থেকে থেকে সংশ্লিষ্ট সরকারি অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী যাচাই-বাছাইয়ের নামে ঘুষ নেওয়ার সুযোগও যেন না পায়। আবার অযোগ্য শিক্ষক যেন ঘুষ প্রদানের মাধ্যমে এমপিওভুক্ত হতে না পারেন।’

গণমাধ্যমকে দেওয়া এক বার্তায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ এসব কথা বলেন। কমিশন এরই মধ্যে দুদকের জেলা কার্যালয় (সজেকা), গোয়েন্দা অনুবিভাগ ও বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাদেরকে এমপিওভুক্তিকরণ কার্যক্রম নিবিড় পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছে। বার্তায় দুদক চেয়ারম্যান আরও বলেন, এ ক্ষেত্রে যারাই দুর্নীতি করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। প্রয়োজনে ফাঁদ পেতে অপরাধীদের ধরতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন