News71.com
 Bangladesh
 07 May 20, 07:27 PM
 261           
 0
 07 May 20, 07:27 PM

করোনায় ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু॥

করোনায় ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৯৯ জনে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইটে এ তথ্য জানানো হয়েছে।দেশে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও শপিং সেন্টারের পর মসজিদ খুলে দিয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে খোলার ক্ষেত্রে বেশকিছু শর্তও জুড়ে দেয়া হয়েছে।তবে দেশের সবচেয়ে বড় দুই শপিং সেন্টার বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নিয়েছে।বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা যখন ৩৮ লাখ ২০ হাজার ৮৬৯ জন এবং ২ লাখ ৬৫ হাজার ৯৮ জন ছাড়িয়েছে, তখন প্রতিবেশী দেশ ভারতে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৪৫ জন এবং মৃতের সংখ্যা ১ হাজার ৭৮৭ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন