News71.com
 Bangladesh
 07 May 20, 05:53 PM
 224           
 0
 07 May 20, 05:53 PM

সহায়তার দাবীতে রাজধানীর সায়েদাবাদে লকডাউন অমান্য করে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ॥

সহায়তার দাবীতে রাজধানীর সায়েদাবাদে লকডাউন অমান্য করে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ॥

নিউজ ডেস্কঃ রাজধানীর সায়েদাবাদে আর্থিক সহায়তার দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা।শ্রমিকরা জানিয়েছেন, গাড়ি চালালে মালিক সমিতির লোক প্রতিদিন ১২’শ টাকা চাঁদা নেয়। কিন্তু দুই মাস ধরে তারা আমাদের কোনও খোঁজখবর নেয়নি। এমনকি ফোন দিলে মালিক সমিতির লোক ফোন ধরে না। আমরা এ পর্যন্ত কোনো ধরণের সহায়তা পাইনি। বরং সমিতির নেতারা আমাদের ভোটার আইটি কার্ড, লাইসেন্সের ফটোকপি নিয়েছে। তারপরে তাদের কোনও পাত্তা নেই। শ্রমিকরা আরো জানান, আমরা গাড়ি চালালে একদিনে ৫০০ টাকা আয় করতে পারি না। কিন্তু আমাদের চাঁদা ঠিকই তোলা হয়েছে। চাঁদা তোলা সেই কোটি কোটি টাকা কোথায় গেল? আমরা এখন বিপদে পড়েছি, আমাদের দেখবে না ? আমাদের বউ-পোলা না খেয়ে মরতেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন