
নিউজ ডেস্কঃ বিদ্যমান পরিস্থিতিতে বিচার কার্যক্রম চালানোর জন্য নতুন অধ্যাদেশ প্রণয়ন করতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার(০৭ মে) সকালে গণভবনে হওয়া মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০’ অনুমোদন দেয়া হয়েছে। এখন রাষ্ট্রপতির অনুমতি পেলেই ডিজিটাল মাধ্যমে অর্থ্যাৎ ভিডিও কনফারেন্সিংসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিচার কাজ চালানোর উদ্যোগ নিতে পারবে আদালতগুলো। এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে আরো দুইটি আইন ও অধ্যাদেশের অনুমোদন দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম দুপুরে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো গণমাধ্যমকে জানিয়েছেন। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের জনসংযোগ কর্মকর্তা আসাদুজ্জামান খান এসব তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।