News71.com
 Bangladesh
 07 May 20, 10:50 AM
 284           
 0
 07 May 20, 10:50 AM

কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করল ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ॥

কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করল ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ॥

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ শাখার আয়োজনে ঢাকার বিভিন্ন ওয়ার্ডে আট হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খাঁন নিখিল এ কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী হিসেবে প্রতি ব্যাগে ১০ কেজি চাল, ৩ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল ও বিস্কুট ছিল।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি নাজমুল হোসেন টুটুল, দ্বিল মোহাম্মদ খোকা, মুরসালিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক জাফর আহম্মেদ রানা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মিজানুর রহমান বকুল, মাকসুদুর রহমান, সম্পাদক মন্ডলীর সদস্য আরমান হক বাবু, সৈয়দ মাসুদ হাসান রুমী, গোফরান গাজী, খন্দকার আরিফু-উজ-জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন