News71.com
 Bangladesh
 06 May 20, 10:01 PM
 297           
 0
 06 May 20, 10:01 PM

করোনার কারণে বন্ধ থাকছে রাজধানীর নিউমার্কেট॥

করোনার কারণে বন্ধ থাকছে রাজধানীর নিউমার্কেট॥

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস মহামারির মধ্যেই গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক ঘোষণায় আগামী রবিবার থেকে শর্ত সাপেক্ষে দোকানপাট ও শপিং মল বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়। কিন্তু খুলছে না রাজধানীর নিউমার্কেট। করোনার সংক্রমণ রোধে অভিজাতদের কেনাকাটায় পছন্দের শীর্ষে থাকা বসুন্ধরা শপিংমলও আগেই না খোলার সিদ্ধান্ত নিয়েছে। নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার দিন দিন বাড়ছে। আর এরই মধ্যে শপিং মল ও বিপণিবিতানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্তে আরো অধিক হারে সংক্রমণ ও বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। এদিকে আবার গণপরিবহন বন্ধ। পরিবহন না খুললে দূর থেকে ক্রেতারা নিউমার্কেট যাতায়াত করতে পারবেন না। এতে বেচাকেনা হবে কম। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন