News71.com
 Bangladesh
 06 May 20, 05:46 PM
 242           
 0
 06 May 20, 05:46 PM

যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশিদের আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা॥

যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশিদের আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা॥

নিউজ ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসের ছোবলে পুরো যুক্তরাষ্ট্রই এখন মৃত্যুপুরী। ইতোমধ্যেই সেখানে কয়েকশ’ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। আটকে পড়েছেন অনেকেই।আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৪ ও ১৫ মে কাতার এয়ারওয়েজের দুটি চার্টার্ড ফ্লাইটে করে ফিরিয়ে আনা হবে তাদের।বুধবার (৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট।বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস, নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলসের বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে সম্মিলিত উদ্যোগে কাতার এয়ারওয়েজের চার্টার্ড ফ্লাইটে আটকে পড়াদের দেশে পাঠানো হবে। ফ্লাইটটি ডালস আন্তর্জাতিক বিমানবন্দর বা জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে উড়াল দেবে।দেশে ফিরতে আগ্রহীদের অনলাইনে http://galaxyaviationbd.com/airticket/ লিংকে রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানানো হয়েছে। সিট সীমিত থাকায় যত দ্রুত সম্ভব টিকিট কিনতে বলা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, ব্রালিজ, কলম্বিয়া, ডমিনিকান রিপাবলিক, গায়ানা ও ভেনেজুয়েলার করোনা ভাইরাস পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এসব দেশে আটকে পড়াদের প্রয়োজনে যেকোনো সহযোগিতার জন্য ২৪ ঘণ্টা খোলা হট-লাইনও (+১-২০২-৭৪০-৬৩০৫) চালু করেছে বাংলাদেশ দূতাবাস।এর আগে মালয়েশিয়ায় আটকে পড়াদের দেশে ফিরিয়ে আনতে মিলিন্দো এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে সরকার। কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, বিশেষ এই ফ্লাইটটি ১৩ মে পরিচালিত হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন