
নিউজ ডেস্কঃ গণজমায়েত এড়িয়ে চলার সরকারী নির্দেশ অমান্য করে ইফতার পার্টির আয়োজন।চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী ইফতার পার্টির আয়োজন করে সমালোচনার মুখে পড়েছেন। তিনি ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।গতকাল ৫ মে মঙ্গলবার নগরীর পতেঙ্গা থানার দক্ষিণপাড়ায় নিজ বাড়িতে শতাধিক নেতাকর্মীদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করেন তিনি। গণজমায়েতের নির্দেশণা উপেক্ষা করে এই আয়োজন যেখানে মানা হয়নি সামাজিক দূরুত্ব। ফলে ইফতার পার্টিতে আসা নেতাকর্মীদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তবে ইফতারে অংশগ্রহণ করা নেতাকর্মীদের দাবি, ত্রাণ বিতরণের জন্য ওয়ার্ড আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ডেকেছিলেন কাউন্সিলর। কিভাবে ত্রাণ বিতরণ করা হবে তা নিয়ে আলোচনা করতে। ইফতারের সময় হয়ে যাওয়ায় সবাইকে ইফতার করিয়েছেন। এটি আনুষ্ঠানিক কোন ইফতার পার্টি ছিল না বলেও জানান তারা।গত ২৪ এপ্রিল করোনা ভাইরাসের বিস্তাররোধে জনসমাগম ঠেকাতে ইফতার মাহফিল আয়োজন ও যোগদানে নিষেধাজ্ঞা জারি করে ধর্ম মন্ত্রণালয়। এর আগে, সব ধরনের গণজমায়েত এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে।পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইফতার মাহফিল আয়োজনের প্রমাণ পেলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।